,

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

news-image

কূটনৈতিক প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন। আজ সোমবার (৬ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রনণালয়ের একজন কর্মকর্তা জানান, বিকেল ৫টায় বৈঠকটি শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা পৌনে ৭টায়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

এর আগে গত শনিবার মার্শা বার্নিকাটের গাড়িতে ও বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদারের বাড়িতে হামলা হয়।

শনিবার রাত ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে বদিউল আলমের বাসায় ১০ থেকে ১৫ জন যুবক ওই হামলা চালায় বলে তিনি জানান।

সুজন সম্পাদকের বাসায় নৈশভোজ শেষে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গাড়িতে করে বেরিয়ে যাওয়ার সময় হামলার ঘটনাটি ঘটে।

বাংলাদেশ থেকে মার্শা বার্নিকাটের বিদায় উপলক্ষে বদিউল আলম তার বাসায় এ নৈশভোজের আয়োজন করেছিলেন। সূত্র: দৈ,আ,স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর