,

চেয়ারম্যানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নারী মেম্বারদের

news-image

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানি ও অশালীন আচরণের অভিযোগ করেছেন একই ইউনিয়নের সংরক্ষিত সদস্যরা। এ বিষয়য়ে উপজেলা জেলা নির্বাহী কর্মকর্তাসহ একাধিক জায়গায় লিখিত অভিযোগও করা হয়েছে।

লিখিত অভিযোগে মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত সদস্য (১, ২ ও ৩) লাভলী বেগম, (৪, ৫ ও ৬) আনজিরা বেগম ও (৭, ৮ ও ৯) আরবা বেগম উল্লেখ করেন, মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান একজন লম্পট ও টাউট প্রকৃতির ব্যক্তি। তার কাছে নারী ইউপি সদস্যরা কোনো কাজে গেলে, কাজ করে দেয়ার প্রতিশ্রুতিতে কুপ্রস্তাব দেন। কোন ভাতা বা ভিজিডি কার্ডের কথা বলতে গেলেই নানা ভাবে নারী ইউপি সদস্যদের নাজেহাল করেন। একটু আন্তরিক হয়ে অনুরোধ করতে গেলেই গোপনে দেখা করার প্রস্তাব দেন। পাশাপাশি মাইজপাড়া বাজারে তার ব্যবসা কেন্দ্রের গোপন কক্ষে যেতে হয় বলে অভিযোগ করেন। কোনো বরাদ্দের ব্যাপারে বা প্রকল্পের কাজের ব্যাপারে কথা বলতে গেলেই গায়ে হাত দেয়ার চেষ্টা করেন। সুযোগ পেলেই হাত ধরাসহ জাপটে ধরার চেষ্টা করেন।

এছাড়াও তিনি সম্প্রতি জনৈক মহিলা মেম্বারকে বাথরুমের মধ্যে আক্রমণ করেন। মাইজপাড়া বাজারে চেয়ারম্যানের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে আনজিরা বেগমকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। লোকলজ্জার ভয়ে নারী মেম্বার বিষয়টি চেপে যান।সেখানে বলা হয়, জিল্লু চেয়ারম্যানের লোলুপ দৃষ্টির কারণে নারী ইউপি সদস্যদের ঘর ভাঙার উপক্রম হয়েছে। তার কথায় রাজি না হলে জীবননাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা। নিরাপত্তাহীন হয়ে ক্ষতিগ্রস্তরা চেয়ারম্যানের বিরুদ্ধে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার মন্ত্রণালয়, খুলনা বিভাগীয় কমিশনার, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, নারী ইউপি সদস্যরাই তাকে বিভিন্ন সময়ে উত্যক্ত করে। তারাই সুবিধা বাগিয়ে নিতে তার গায়ের পড়ে বলে তিনি পাল্টা অভিযোগ করেন।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম চেয়ারম্যান জিল্লুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর