,

বুধবার থেকে স্মার্টকার্ড পাবে যে ৮ জেলার ভোটার

news-image

আগামী ৮ আগস্ট থেকে দেশের ৮টি জেলার ভোটারদের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) দেওয়া হবে। এলক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি সম্পূর্ণ করেছে।বুধবার (৮ আগস্ট) সকাল ১১টায় নির্বাচন ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেন, ‘বিদেশের উপর নির্ভরশীল না হয়ে নিজের দেশের জনবল দিয়ে স্মার্টকার্ড উৎপাদন করছি। আমরাও পারি এটা প্রমাণ করেছি।’তিনি আরও বলেন, চুক্তি অনুযায়ী ৯ কোটি স্মার্টকার্ড পাইনি। তবে আমি মনে করি, দেশে উৎপাদন করে ২০১৯ সালের মধ্যে সব নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দিতে পারব।যেসব জেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে- ভোলা, ময়মনসিংহ, চাঁদপুর, নওগাঁ, যশোর, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার ও মাদারীপুর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর