,

উল্টো পথে গাড়ি চালানো সম্পূর্ণ বন্ধ করতে হবে: ইলিয়াস কাঞ্চন

news-image

রাস্তায় উল্টো পথে গাড়ি চালানো সম্পূর্ণ বন্ধের পাশাপাশি চালকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিতে হবে বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।৬ আগস্ট, সোমবার বিকেলে কাকরাইলের নিরাপদ সড়ক চাই-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইলিয়াস কাঞ্চন।

নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে শুধু আইন করলেই চলবে না পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। সড়ক দুর্ঘটনায় শুধু চালকরা দায়ী নয়। এ জন্য সবাইকে সচেতন হতে হবে। ওভারটেক ওভার স্পিড যেমন নিয়ন্ত্রণ করতে হবে, তেমনি ফিটনেসবিহীন গাড়ি চলাচলও বন্ধ করতে হবে।’

আজ মন্ত্রিসভায় প্রস্তাবিত দুর্ঘটনা রোধে সড়ক আইনের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বলেও জানান কাঞ্চন।শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘শিক্ষার্থীরা তাদের নিরাপদ সড়কের দাবিটি জনগণের প্রাণের দাবিতে পরিণত করেছে। এক সপ্তাহ ধরে তারা লাগাতার আন্দোলন করছে। তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশে কত নৈরাজ্য রয়েছে। তাদের দাবির কারণে সরকার ও সংশ্লিষ্টদের টনক নড়েছে।’

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে চিন্তার কথা জানিয়ে কাঞ্চন বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নোংরা রাজনীতি শুরু হয়েছে। তাদের এ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। যারা এ আন্দোলনে ফায়দা লুটতে চায়, তারা কতটা অমানবিক হতে চায়, আপনাদের তা অজানা নয়। কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি হতে পারে, ভাবতেও ঘৃণা হয়। সেটি যেই করুক না কেন, তা অত্যন্ত ঘৃণিত ও জঘন্য।’

ওই সময় শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার পরামর্শ দিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘তোমারা ঘরে ফিরে যাও। কারণ তোমাদের জীবন নিয়ে আমি শঙ্কিত। যদি জীবন থাকে আর আমাদের দাবি আদায় না হয়, তাহলে আমরা আবার রাস্তায় নামব।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর