,

বিধ্বস্ত বিমানের অবতরণের ভিডিও ধারণ সেই বিমানের যাত্রীর! (ভিডিও)

news-image

বিমান ছেড়েছিল দুর্যোগের মাঝেই। বিমানবন্দর থেকে ছেড়ে যাবার পরেই তা দুর্ঘটনার কবলে পড়ে। এবং ১০৩ যাত্রীসহ বিধ্বস্ত অবস্থায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। আর সেই অবতরণের ভিডিও ধারণ করলো সেই বিমানের ভেতর থাকা এক কিশর যাত্রী।আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘স্কাই নিউজ’র প্রতিবেদন থাকে জানা যাচ্ছে, গত ১লা আগস্ট মেক্সিকোর ডুরাঙ্গো থেকে মেক্সিকো সিটির দিকে যাচ্ছিল বিমানটি। প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে টেক অফ করার কিছুক্ষণ পরেই তা ডুরাঙ্গো বিমান বন্দরের ১০ কিলোমিটার দূরত্বে আপৎকালীন অবতরণে বাধ্য হয়।

সৌভাগ্যের বিষয়, বিমানের যাত্রীরা আশ্চর্যজনক ভাবে প্রাণে বেঁচে গিয়েছেন। কয়েকজন যাত্রী আহত হলেও, তাদের আঘাত তেমন গুরুতর নয় বলেই জানা যায়। কিন্তু ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে সংবাদ শিরোনামে আসে সেই বিমানের এক কিশোর যাত্রী।কারণ সেই বিমানটি জরুরি অবতরণ করতে শুরু করলে অ্যাশলি গার্থিয়া নামের ১৭ বছর বয়স্ক সেই কিশোর তার মোবাইল ক্যামেরায় তুলে রাখে সেই ভয়াবহ মুহূর্ত। সংবাদমাধ্যমকে অ্যাশলি জানিয়েছে, তার অভিজ্ঞতা অবর্ণনীয়। বাস্তবের কোনও অনুভূতির সঙ্গেই তুলনা করা যায় না সেই মুহূর্তগুলোর। বিমানটি অবতরণ করার পরে অ্যাশলি তার সহযাত্রীদের সঙ্গে বিমান থেকে বেরিয়ে আসে। তাদের নিরাপদে বেরিয়ে আসতে সাহায্য করেন বিমান কর্মীরা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর