,

৫ কোটি টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

news-image

টেকনাফ,কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ সুপারী বাগানের মাটির ভিতর থেকে ৫ কোটি ১০ লাখ মূল্যের ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আরমানকে (৩৫) আটক করেছে পুলিশ। আটক আরমান টেকনাফের শাহপরীর দ্বীপের পূর্ব উত্তর পাড়ার সাবেক ইউপি সদস্য মৃত নুরুল হকের ছেলে। উদ্ধার ইয়াবাগুলো মিয়ানমার থেকে এনে পাচারের জন্য মজুদ রেখেছিল সে। আটক মোহাম্মদ আরমান তালিকাভুক্ত শীর্ষ মাদক ও স্বর্ণ চোরাকারবারি বলে জানায় পুলিশ।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া।

তিনি জানান, নাফ নদী পেরিয়ে আরমানের নেতৃত্বে একটি সিন্ডিকেট মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান এনে শাহপরীর দ্বীপের সুপারী বাগানে রাখা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ওই সুপারী বাগানে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখানে তল্লাশি চালিয়ে মাটি ভেতর থেকে একটি প্লাষ্টিকের ড্রাম উদ্ধার করে। ওই ড্রামের ভেতর থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় ইয়াবার মালিক মোহাম্মদ আরমানকে আটক করা হয়।

ওসি আরও জানান, ইয়াবাসহ আটক মোহাম্মদ আরমানের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। সে তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ও স্বর্ণ চোরাকারবারী ছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আজ বিকালে কক্সবাজার আদালতে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর