,

বর্ষসেরা ফুটবলারের মুকুট টনি ক্রুসের মাথায়

news-image

স্পোর্টস ডেস্ক : জার্মানির বর্ষসেরা ফুটবলারের শিরোপা উঠল টনি ক্রুসের মাথায়। ক্যারিয়ারে এই প্রথম দেশের সেরা ফুটবলারের সম্মান পেলেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।

দ্য অ্যাসোসিয়েশন অফ জার্মান স্পোর্টস জার্নালিস্টস (ভিডিএস) ও ‘কিকার’ ম্যাগাজিন যৌথভাবে এই পুরস্কার দেয়। ৪৭৫টি ভোটের মধ্যে ১৮৫টি ভোট নিয়ে সেরার সেরা হয়েছেন তিনি।

ফ্রেইবার্গের স্ট্রাইকরার নিলস পিটারসেন ও শালকে ডিফেন্ডার নাল্ডোকে হারিয়েছেন ক্রুস। ২০১৬-১৭ মরসুমে ফিলিম লাম হন জার্মানির বর্ষসেরা ফুটবলার। সেবার দু’নম্বর স্থানে ছিলেন ক্রুস।

বর্ষসেরা ফুটবলারের সম্মান পেয়ে খুশি জার্মান মিডফিল্ডার। টুইটারে লিখলেন, হতাশাজনক বিশ্বকাপের পর এটা একটা ভালো পুরস্কার। বছরটা আমার জন্য বিশেষ। ক্যারিয়ারের চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। আমার পরিবার ও সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই সমর্থন করার জন্য। অবশ্যই যারা আমাকে ভোট দিয়েছেন, তাদেরও অনেক ধন্যবাদ।

২৮ বছরের ক্রস ২০১৪-তে বিশ্বকাপ জয়ী জার্মান দলের সদস্য ছিলেন। বিশ্বকাপ শেষ করেই রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। রিয়ালের জার্সিতে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কারিগর তিনি। এছাড়াও লা লিগা, উয়েফা সুপার কাপ, সুপারকোপা দে এসপানা জিতেছেন। কিন্তু সদ্যসমাপ্ত রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকেই জার্মানিকে বিদায় নিতে হয়েছিল। তবে এই টুর্নামেন্টে সুইডেনের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বিশ্বমানের ফ্রি-কিকে জার্মানিকে জিতিয়ে ছিলেন ক্রস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর