,

ছেলেমেয়েকে ঈদের জামা কিনে দিতে পারলেন না আনোয়ার

news-image

সংসারে সচ্ছলতা ফেরাতে ধারদেনা করে প্রায় ৫ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন আনোয়ার হোসেন মণ্ডল (৪০)। সেখানে গিয়ে কাজ না পেয়ে প্রায় ৪ মাস ঘরে বসে থাকার পর গত জুলাই মাসে একটি চাকরি জোটে তার।

আগামী ঈদুল আজহায় বাড়িতে টাকা পাঠানোর কথা ছিল আনোয়ারের। স্ত্রী আয়েশা খাতুনকে বলেছিলেন- ছেলেমেয়েকে ভালো জামাকাপড় কিনে দিতে এবং বাকি টাকা পাওনাদারদের পরিশোধ করতে। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তার সব স্বপ্ন।

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা কান্দিপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে আনোয়ার জীবন-জীবিকার সন্ধানে সৌদি আরবে গিয়ে লাশ হলেন। এদিকে আনোয়ারের মৃত্যুর সংবাদ সোমবার সকালে গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের মধ্যে শুরু হয় মাতম। স্বামীর মৃত্যুর কথা শুনে বার বার মূর্ছা যাচ্ছেন স্ত্রী আয়েশা থাতুন।

নিহতের বাবা আমজাদ হোসেন যুগান্তরকে জানান, চার ছেলের মধ্যে আনোয়ার মেজ। জীবিকার সন্ধানে গত পাঁচ মাস আগে তার চাচাতো ভাই হাবিবুর রহমানের মাধ্যমে সৌদির রাজধানী রিয়াদে পাড়ি জমান। গত এক মাস আগে রিয়াদ থেকে ৪২০ কিলোমিটার দূরে হাবুর এলাকায় আল-আলাইদ কোম্পানিতে চাকরি শুরু করেন।

তিনি জানান, গত শুক্রবার বিকালে কর্মস্থলে কাজ করার সময় একটি দ্রুতগতির গাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে দেশটির পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করেন। শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার হোসেন। বর্তমানে তার লাশ সে দেশের পুলিশ হেফাজতে রয়েছে।

লাশ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছে নিহতের পরিবার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর