,

সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় শিক্ষকদের ভূমিকা জরুরি: পরিকল্পনমন্ত্রী

news-image

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় শিক্ষকদের ভূমিকা জরুরি। শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর। প্রাচীন পেশাগুলোর মধ্যে অন্যতম পেশা হচ্ছে শিক্ষকতা। এজন্য মহান এ পেশার মানুষদের সুশাসন প্রতিষ্ঠায় সৎ, শিক্ষিত ও জ্ঞানী মানুষ তৈরি করতে হবে। সোমবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সকল পর্যায়ের শিক্ষক-শিক্ষিকাদের সাথে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে সরকার কাজ করছে। শিক্ষকরা যারা আগামীর জন্য মানুষ সৃষ্টি করেন তাদের দায়িত্ব অনেক বেশি। একজন শিক্ষকই পারেন একজন সুন্দর ও জ্ঞানী মানুষ তৈরী করতে। মানুষ যদি জ্ঞানী না হয় এবং জ্ঞান সমৃদ্ধ না হয় তাহলে সমাজের কোন কাজে আসতে পারেনা। সমাজের ভাল কাজ করার জন্য শিক্ষকদের প্রয়োজন। জাতির ভবিষ্যত শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে আর সেটা করবে একজন শিক্ষক। সমাজে বিশৃঙ্খলা পরিবেশ ও অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হলে সেটা রোধ করাও শিক্ষকদের দায়িত্ব।

তিনি বলেন, একটি উন্নত দেশ ও জাতি গঠনে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারাবিশ্বের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাই, যে দেশের শিক্ষার অবকাঠামো ও সামগ্রিক পরিবেশ যত উন্নত, সে দেশ ও জাতি হিসেবে তারা ততো বেশি উন্নত ও স্বয়ংসম্পন্ন। বর্তমানে দেশের প্রেক্ষাপটে জঙ্গিমুক্ত, মাদকমুক্ত, সমাজ গঠনেও শিক্ষকদের অনেক ভূমিকা রয়েছে। শিক্ষকরাই পারেন একটি সমাজকে সুন্দর ও ছন্দময় করে তুলতে। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে অত্যান্ত আন্তরিক এবং অসংখ্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

মন্ত্রী বলেন, আমাদের দেশের শিক্ষার্থীরা বছরের প্রথমদিনই নতুন বই পাচ্ছে। বিশ্বের অন্য কোন দেশে বিনামূল্যে বই বিতরনের নজির নেই। শিক্ষকদের দূর্দশার কথা শুনে প্রাথমিক শিক্ষাকে জাতিয়করন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের সরকার ক্ষমতায় আসার পর ২৬ হাজার ১৯২টি স্কুলকে জাতিয়করন করা হয়েছে। প্রধানমন্ত্রীর তত্বাবধায়নে ইতিমধ্যেই মাঠ পর্যায়ের স্কুলগুলোও প্রাণ ফিরে পেয়েছে। আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থায় প্রশাসনিক সংস্কারসহ মাঠ পর্যায়ে বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়িয়ে দিয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থায় অভাবনীয় পরিবর্তন এনে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর