,

ভূমিকম্পের সময়ও নামাজ ছাড়েননি যে ইমাম (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৯১ জনের প্রাণহানি হয়েছে। গতকাল রোববারের এ ভূমিকম্পে কয়েকশ মানুষ আহত হয়েছেন। ভূমিকম্প চলার সময়ে মসজিদের অন্যরা যখন নিরাপদ আশ্রয়ের জন্য দৌঁড়ে পালাচ্ছিলেন, ঠিক সে সময়ও নামাজ পড়ছিলেন এক ইমাম। ইতিমধ্যে ওই ইমামের নামাজ পড়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, মসজিদের একজন ইমাম নামাজ পড়াচ্ছেন। হঠাৎ তীব্র মাত্রার ভূকম্পন শুরু হলে পেছন থেকে কয়েকজন মুসল্লি দৌঁড়ে পালিয়ে যান। কিন্তু ইমাম তখনও নামাজ পড়া চালিয়ে যান।। ভূমিকম্পের মাত্রা আরও বেড়ে গেলে তিনি ভারসাম্যের জন্য পাশের দেয়ালে হাত দেন, কিন্তু তারপরও শেষ পর্যন্ত নামাজ চলমান রাখেন তিনি।

ফেসবুক পেজ ‘ইল্মফিড’ ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। অনেকে এটিকে ইমানের পরীক্ষা বলেও আখ্যায়িত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর