,

সংঘর্ষ ছড়াচ্ছে ঢাকার ক্যাম্পাসগুলোতে

news-image

নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলন সড়ক থেকে এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে।শনি এবং রোববার ঢাকার ধানমণ্ডি এলাকায় সহিংসতা এবং পুলিশের মারমুখী আচরণের পর সোমবার রাস্তায় স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল না।কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে এবং রাজধানীর আরও দুটি বড় বেসরকারি বিশ্ববিদ্যালয়; নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-পুলিশ সংঘর্ষ হয়েছে।

দুপুরের পর বসুন্ধরা এলাকায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র রাস্তা অবরোধ করতে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। এ সময় পুলিশ তাদের বাধা দিয়ে দুপক্ষের সংঘর্ষ বেধে যায়।ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। অনেক ছাত্র সে সময় বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে ঢুকে পড়ে আশ্রয় নেয়ার চেষ্টা করে।

তবে ছাত্রদের দমন করতে পুলিশ রাবার বুলেট ছুড়েছে বলে অভিযোগ করেছে ছাত্ররা।এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটি মিছিল শাহবাগ চত্বরের দিকে আসার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।বাড্ডা এলাকায় অবস্থিত বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসেও সোমবার সংঘর্ষ হয়েছে।

সেখানে সরকারি দলের অঙ্গসংগঠন ছাত্রলীগের বেশকিছু সদস্য সকাল ১০টার দিকে ছাত্রছাত্রীদের ক্যাম্পাস ঢুকতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্র বলেন, ছাত্রলীগের ছেলেরা বেশকিছু শিক্ষার্থীকে মারধর করেছে। ভাঙচুর করেছে। পরে পুলিশ বেশ কয়েক দফা কাঁদাসে গ্যাস ছুড়েছে।বেলা ৩টার দিকে তিনি জানান, হাজার খানেক ছাত্রছাত্রী ক্যাম্পাসে আটকা পড়ে আছেন, ভয়ে বেরোতে পারছেন না। সূত্র: বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর