,

‘এটাই লিটনের ওয়ানডে ম্যাচে ফেরার সময়’

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ওপেনার লিটন দাস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি২০ ফিফটি পেয়েছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে করেছেন দ্রুততম ফিফটির রেকর্ড। লিটনের দুর্দান্ত এই ইনিংস তাকে ওয়ানডে ক্রিকেটে জায়গা এনে দেবে বলে মনে করেন বাংলাদেশের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

লিটন দাস এর আগে বাংলাদেশ দলে একাধারে টেস্ট, টি২০ এবং ওয়ানডে ক্রিকেটে সুযোগ পেয়েছেন। তবে নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। তবে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে মোটামুটি ভালো করেন লিটন। এরপর শ্রীলংকার মাটিতে নিদাহাস ট্রফিতেও দলকে ভালো শুরু এনে দেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচে ৭০ রানের কাছাকাছি এক ইনিংস খেললেও ওয়ানডে একাদশে জায়গা হয়নি লিটনের। কারণ ওয়ানডে ক্রিকেটে তার খারাপ পারফর্ম। বাংলাদেশের হয়ে ২০১৫ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া লিটন ১২ ম্যাচে মোটে ১৫ গড়ে রান তুলেছেন।

তবে এবার তার ওয়ানডে দলে লিটন সুযোগ পেতে পারেন বলে মনে করেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কোচ এবং বাংলাদেশের ক্রিকেটারদের গুরু সালাউদ্দিন। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে লিটন না থাকায় অবাকও হয়েছেন।

সালাউদ্দিন বলেন, ‘ওয়ানডে দলে জায়গা পেতে এটাই লিটনের সেরা সময়। কারণ কেউ টেস্ট এবং টি২০ খেলার সামর্থ রাখলে তার নিশ্চয় ওয়ানডে ক্রিকেট খেলার যোগ্যতা আছে। কেউ যখন বলে ঠিকঠাক ‘হিট’ করে তখন বুঝতে হবে তার আত্মবিশ্বাস বেশ ভালো।

তবে বাংলাদেশ তামিম ইকবালের কেমন সঙ্গী খুঁজছে সেটাও বড় ব্যাপার বলে মনে করেন সালাউদ্দিন। লিটনের দারুণ টি২০ ইনিংস তার ওয়ানডে ক্রিকেটে ফেরার ব্যাপারে নির্বাচকদের নজর কাড়বে বলেও মনে করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর