,

পাকিস্তানে এক ধর্ষককে ১৬ বার ফাঁসির আদেশ!

news-image

অনলাইন ডেস্ক : চার কিশোরীকে ধর্ষণ ও খুন করার অভিযোগে এক ব্যক্তিকে ১৬ বার মৃত্যুদণ্ড দিল পাকিস্তানের বিশেষ সন্ত্রাসদমন আদালত। রবিবার লাহোরের আদালত নৃশংসতম অপরাধ করার জন্য চারটি মামলার রায়ে এ আদেশ দেয়।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের কাসুর শহরে এক কিশোরীকে ধর্ষণ করে খুনের মামলায় অভিযুক্ত ইমরান আলিকে চার বার মৃত্যুদণ্ড দিয়েছিল বিশেষ সন্ত্রাসদমন আদালত। সেই সময়েই পুলিসি জেরার মুখে ইমরান জানিয়েছিল, আরও আট নাবালিকাকে যৌন নিগ্রহ করেছে সে। পরে আরও তিন নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত ইমরানকে আবারও ১২ বার মৃত্যুদণ্ড দেন সন্ত্রাসদমন আদালতের বিচারক সাজ্জাদ আহমেদ। পাশাপাশি তাকে ৬০ লক্ষ টাকা জরিমানা করা হয়।

নিজের কৃতকর্মের জন্য দুঃখপ্রকাশ করে আলি জানিয়েছে, ইন্টারনেটে চাইল্ড পর্নোগ্রাফি দেখতে দেখতেই বিকৃতমনস্ক হয়ে পড়ে সে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর