,

মুম্বাইয়ের রাস্তায় হেনস্তার শিকার এই অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক: প্রকাশ্যে জনবহুল রাস্তায় ভারতীয় টেলিভিশন অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল রোববার মুম্বাইয়ের আন্ধেরি শহরে এ ঘটনা ঘটে।
রূপালীর অভিযোগ অনুযায়ী, ছেলে (৫) ও পরিচারিকার সঙ্গে গাড়ি করে বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময় তার গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লেগেছিল, যার কারণে ঝামেলাটি বাধে। প্রথমে রূপালী সেই মোটরসাইকেলের দুই আরোহীর কাছে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু বাইকের পেছনে বসা ব্যক্তিটি কোনো কথা না শুনে, রূপালীর গাড়ির কাঁচ ভেঙে দেয়। এতে হাতে আঘাতও পান এই অভিনেত্রী।

রূপালী অভিযোগে আরও বলেন, দুষ্কৃতীরা তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। পরিস্থিতির সামাল না দিতে পেরে গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করেন তিনি।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ থেকে ওই দুজন মোটরসাইকেল আরোহীকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মহেশ মুকুল ও আকাশ দাতকার। পরে আন্ধেরি আদালত থেকে তাদেরকে জামিন দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে আরও বলা হয়েছে।
রূপালী টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। বেশ কয়েকটি বলিউড ছবিতেও কাজ করেছেন। ‘সঞ্জীবনী’,‘সারাভাই ভার্সেস সারাভাই’র মতো জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে তাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর