,

গাছ-দিঘীর ‘কেরামতি’ দেখতে মানুষের ঢল!

news-image

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের বাড়ৈখালী গ্রামে একটি গাছ ও দিঘীকে ঘিরে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। অনেকের দাবি-ওই গাছের বাকল আর দিঘীর পানিতে নাকি সব রোগমুক্তির ক্ষমতা রয়েছে। এসব দর্শণার্থীদের ঠেকাতে হিমশিম খাচ্ছে পুলিশও। প্রায় ১৫ দিন ধরে চলছে এ অবস্থা।

লোকমুখে শোনা গেছে ওই গাছ ও দিঘীকে ঘিরে মানুষের উৎসাহের উৎস। কয়েকদিন আগে নাজিরপুর উপজেলার এক নারী স্বপ্নে নাকি দেখেন-তার বাক প্রতিবন্ধী ছেলেকে ওই দিঘীতে গোসল করালে এবং পাড়ের রেণ্ডি গাছের ছাল ভিজিয়ে পানি খাওয়ালে ভাল হয়ে যাবে। স্বপ্নের পাওয়া নির্দেশ মেনে তিনি ছেলেকে ওই দিঘীতে গোসল করান এবং গাছের ছাল তুলে নিয়ে ভিজিয়ে খাওয়ান। এর পর কথা বলা শুরু করে তার ছেলে।

আজব এই কাহিনীটিও লোকমুখে শোনা সবার। কেউ বা শুনেছেন সামজিক যোগাযোগের মাধ্যমে। কেউই জানেন না ওই নারীর পরিচয়। তারপরও অনিশ্চিতের ওপর ভরসা করে নিজেদের বালাই সারাতে থেমে থাকছেন না তারা।

এদিকে ওই গাছ ও দিঘীর পাশেই রয়েছে দিঘীরপাড় জামেয়া-ই-ইসলামিয়া আলিম মাদরাসা ও ঈদগাহ মাঠ। মানুষের ওই ভীড়ের কারণে মাদরাসার পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে মাদরাসায় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে এক জরুরী সভা করা হয়েছে।শুক্রবার দেখা যায় যে, দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সের শত শত নারী পুরুষ ওই দিঘীর পানিতে গোসল করছে, পানি পান করছে এবং রেণ্ডি গাছের ছাল তুলে নিচ্ছে ভিজিয়ে পানি খাওয়ার জন্য।

দিঘীতে গোসল করতে স্বপরিবারে ভান্ডারিয়া থেকে এসেছেন উপজেলার চরখালী গ্রামের সেলিম। তিনি জানান, এখানে গোসল করে বিভিন্ন লোকের ভাল হওয়ার কথা শুনে তারাও এসেছেন গোসল করতে।বাড়ৈখালী গ্রামের ভ্যানচালক মনির হোসন জানায়, তিনি দুর্ঘটনায় কাঁধে ব্যাথা পেয়েছিলেন। দিঘীতে গোসল করার পর তার ব্যথা ভাল হয়েছে।

উমেদপুর গ্রামের লাইলী বেগম এসেছেন তার নাতনি নুরুন্নাহারকে নিয়ে। তারা দুজনেই ওই দিঘীতে গোসল করেছেন।টগড়া গ্রামের নাসির উদ্দিন জানান, তার মেরুদণ্ডে ব্যথা ছিল। ওই দিঘীত গোসল করায় তার ব্যথা কমেছে।দিঘীতে গোসল করেছেন পাড়েরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাবউদ্দিন হাওলাদার এবং শাহআলম হাওলাদারও।

এলাকার কয়েকজন যুবক ও বৃদ্ধ জানান, ওই রেণ্ডি গাছের কেরামতি আছে। কেউ ভয়ে ওই গাছের ডাল কাটে না। দুই বছর আগে এলাকার একটি খাল কাটার জন্য সাতক্ষীরা থেকে শ্রমিক এসেছিল। তারা ওই গাছ থেকে জ্বালানির জন্য কাঠ কাটতে উঠে অজ্ঞান হয়ে পড়েন। পড়ে দিঘীর পানিতে গোসল করানোর পর আবার সুস্থ হয়ে যায়।দিঘীরপাড় জামে মসজিদের ইমাম ও ওই মাদরাসার শিক্ষক আব্দুস সালাম বলেন, ‘আমি দীর্ঘদিন এখানে আছি। দিঘী এবং গাছের কোনো কেরামতির কথা আগে শুনিনি। ১৫ দিন ধরে এখানে লোকজন গোসল করতে আসে।’

দিঘীরপাড় জামেয়া-ই-ইসলামিয়া আলিম মাদরাসার সুপার মাওলানা সাইদুল ইসলাম জানান, হঠাৎ দিঘীর পানির ‘কেরামতির’ খবরে প্রতিদিন শতশত নারী পুরুষ এসে গোসল করায় মাদরাসার শিক্ষার পরিবেশ ব্যহত হচ্ছে। বিষয়টি ফয়সালার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

স্থানীয় আওয়ামীলীগ নেতা ও ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক ইলিয়াছ বলেন, এখানে শত শত লোক গোসল করে এবং রেণ্ডি গাছের ছাল নিয়ে যায়। দুই দিন আগে এই পুকুরে, মসজিদে এবং ঈদগাহ মাঠে বিভিন্ন জায়গা থেকে মানুষের মলমূত্র ছড়িয়ে দেয় এবং বিষ পনিতে ছড়িয়ে দেওয়া হয়।পাড়েরহাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল এটিকে কুসংস্কার অখ্যা দিয়ে বলেন, কয়েকজন অসৎ প্রকৃতির লোক মাদরাসা ও মসজিদকে অপবিত্র করার জন্য দিঘীকে পুঁজি করে এটা করেছে। যে কোনো মূল্যে এটা বন্ধ করতে হবে।

ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, ‘ওই দিঘীতে মানুষ কী পেয়েছে জানি না। পুলিশ পিটিয়েও মানুষ ফেরাতে পারছে না। এ বিষয়ে এলাকাবাসীকে নিয়ে বৈঠক করা হয়েছে।’এ বিষয়ে ইউএনও রাজিব আহমেদ জানান, ‘দিঘীর পাড়ে লোকজন জড়ো হওয়ার কথা শুনেছি। বিষয়টি নিরসনের জন্য এলাকাবাসীকে নিয়ে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর