,

আর্জেন্টিনাকে হারাল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক:স্পেনে আয়োজিত অনূর্ধ্ব-২০ সিওটিআইএফ কাপে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতীয় ফুটবল দল। অন্যদিকে অনূর্ধ্ব-১৬ ডব্লিউএএফএফ টুর্নামেন্টে এশিয়ান চ্যাম্পিয়ন ইরাককে হারাল টিম ইন্ডিয়া।

স্পেনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সিওটিআইএফ কাপে ভারত হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ছ’বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ম্যাচের চার মিনিটের মধ্যেই দীপক টাংরির গোলে এগিয়ে যায় ভারত। এগিয়ে গিয়ে আক্রমণে ঝাঁঝ বাড়াতে থাকে ভারতীয় দল।কিন্তু প্রথমার্ধে ব্যবধান আর বাড়েনি। দ্বিতীয়ার্ধে শুরুতে ধাক্কা খায় ভারত। লাল কার্ড দেখেন ভারতের অনিকেত যাদব। ম্যাচের বয়স তখন সবে ৫০ মিনিট গড়িয়েছে। কিন্তু তাতেও দমে যায়নি ভারতের তরুণ ব্রিগেড। ৬৮ মিনিটে দুরন্ত ফ্রি কিকে গোল করে ভারতকে দুই গোলে এগিয়ে দেন আনোয়ার আলি। শেষ দিকে ব্যবধান কমালেও হার বাঁচাতে পারেনি মেসির দেশ। শেষ ৪০ মিনিট দশজনে খেলেও আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল ভারত। এ যেন স্পেনের মাটিতে ভারতীয় ফুটবলের অভ্যুত্থান।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলা আট ফুটবলার এদিন আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথম একাদশে খেলেন। এর আগে আর্জেন্টিনার বিরুদ্ধে ভারত শেষ খেলেছিল ১৯৮৪ সালে নেহেরু কাপে। সেইবার ১-০ গোলে হারে ভারত। যদিও এই আর্জেন্টিনা দলের কোচের দায়িত্বে রয়েছেন ২০০৬ সালের আর্জেন্টাইন বিশ্বকাপার লিওনেল স্কোলানি। সঙ্গে রয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর পাবলো আইমার। যাঁরা দুজনেই আর্জেন্টিনার সিনিয়র দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সদ্য দায়িত্ব পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর