,

‘আমাকে গুলি করে মারা হোক’

news-image

নিজেকে গুলি করে মারার অনুরোধ জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।সোমবার (৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে উদ্বিগ্ন নাগরিক সমাজের আয়োজনে এক প্রতিবাদ ও সংহতি সমাবেশে তিনি এ অনুরোধ করেন।

তিনি বলেন, কিসের গণতন্ত্র? দেশে কোনো গণতন্ত্র নেই। আছে গুন্ডাতন্ত্র। আমার জীবনের বিনিময়ে হলেও দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া হোক। আমাকে গুলি করে মারা হোক। তাহলে অন্তত বলতে পারবো গুন্ডাদের বিরুদ্ধে সোচ্চার থেকে মারা গেছি। দেশে তরুণ সমাজ আজ জাগ্রত হয়েছে। এটা আমাদের জন্য বড় শক্তি। কিন্ত আমরা গুন্ডা মুক্ত বাংলাদেশ চাই। পুলিশের পাশে লাঠি নিয়ে কারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। কারা এদেরকে লেলিয়ে দিয়েছে। আমরা পুলিশের পাশে গুন্ডা দেখতে চাই না।

পুলিশের আইজিপির উদ্দেশ্যে তিনি বলেন, সাংবিধানে বলা নেই পুলিশের পাশে লাঠি নিয়ে গুন্ডাদের থাকতে হবে। এটা পুলিশ বাহিনীকে অপমান করা হচ্ছে। আমরা সাদা পোশাকের গুন্ডা মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আপনি পুলিশ বাহিনীর পাশ থেকে গুন্ডা সরাতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করুন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলেরর সঞ্চালনায় সংগতি সমাবেশে আরও বক্তব্য রাখেন- সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর সালেহ উদ্দীন আহমেদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল(অব:)সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মাদ মুনসুর, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন ও নাগরিক ঐক্যের উপদেষ্টা সাবেক সাংসদ এস এম আকরাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর