,

জাবি শিক্ষার্থীদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি বাতিল

news-image

জাবি প্রতিনিধি : প্রশাসনের অসযোগিতার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি বাতিল করা হয়েছে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সোমবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় থেকে রাজধানী ঢাকার শাহবাগ অভিমুখে এ যাত্রার কথা ছিলো।

আন্দোলনের একজন সংগঠক ও শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি নাজির আমিন চৌধুরী জয় এ তথ্য জানান।

‘মার্চ টু ঢাকায়’ অংশ নিতে সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসে জড়ো হন শতাধিক শিক্ষার্থী। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ডীন ও প্রভোস্টরা শিক্ষার্থীদের কর্মসূচিটি বাতিল করতে অনুরোধ করেন।

একই সময়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরাও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। তারা আন্দোলনকারীদের নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে। মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের।

পরিবহন অফিসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আলী আজম তালুকদার বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করা শিক্ষার্থীদের বাস দেওয়া হয়নি।

আন্দোলনের আরেক সংগঠক ও শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মো. দীদার বলেন, আমরা শুনেছি সাভার এলাকায় প্রচুর ছাত্রলীগকর্মী জড়ো হয়েছেন। প্রশাসন থেকে বাস না পাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়েছি।

প্রক্টর সহযোগী অধ্যাপক জুলকার নাইন বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে শিক্ষার্থীরা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি বাতিল করেছেন। শিক্ষার্থীদের কোন কিছু হলে আমরা এর দায়িত্ব এড়াতে পারি না।

উলে­খ্য, শনিবার ঢাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে হামলার প্রতিবাদে রোববার সর্বাত্মক ধর্মঘট পালনের পর রাতে এক মশাল মিছিল শেষে সাধারণ শিক্ষার্থীরা ‌‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেন। প্রথমে বাসে করে গাবতলী ও পরে গাবতলী থেকে পায়ে ঢাকার শাহবাগে পদযাত্রা করার কথা ছিল তাদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর