,

বিহারের পর উত্তর প্রদেশের আশ্রয়কেন্দ্রে যৌন হামলার অভিযোগ, উদ্ধার ২৪ বালিকা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বিহারের পর এবার উত্তর প্রদেশের এক নারী আশ্রয়কেন্দ্রে যৌন হামলার অভিযোগ ওঠেছে। সেখান থেকে ২৪ বালিকাকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ১৮ জন। খবর এনডিটিভি’র।

খবরে বলা হয়, উত্তর প্রদেশের দেওরিয়া জেলার এক নারী আশ্রয়কেন্দ্রে যৌন হামলার শিকার হয়েছে মেয়েরা। সেখান থেকে এক মেয়ে গতকাল সোমবার রাতে পালিয়ে গিয়ে পুলিশকে ঘটনা সম্বন্ধে অবহিত করলে সেখানে অভিযান চালানো হয়। রাতের মধ্যেই উদ্ধার করা হয় দুই ডজন মেয়েকে। সকাল পর্যন্ত অভিযান চালানো হয়।

আশ্রয়কেন্দ্রটি পরিচালনা করতো মোহন ত্রিপতি ও তার স্ত্রী গিরিজা ত্রিপতি নামের এক দম্পতি। তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রটি।

দেওরিয়ার জেলা ম্যাজিস্ট্রেট সুজিত কুমারকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদ্ধারকৃত মেয়েদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

রাজ্য পুলিশের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ বলেন, উদ্ধারকৃত মেয়েদের ভাষ্য এক ম্যাজিস্ট্রেটের সামনে শোনা হবে। এ ঘটনায় সাহায্য করছে নারী ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ও। যথাযথ আইনী প্রক্রিয়া মেনে তদন্ত করা হবে।

বেসরকারি নারী আশ্রয়কেন্দ্রটি পূরবে সরকারি অনুদান পেয়েছে। কিন্তু ২০০৭ সালে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের এক অভিযানের পর এর প্রক্রিয়ায় কিছু অনিয়ম ধরে পড়লে অনুদান প্রদান বন্ধ করে দেওয়া হয়।

কিন্তু ত্রিপতি দম্পতি এর পরেও কেন্দ্রটি চালু রাখে। গত সপ্তাহে এক পুলিশ কেন্দ্রের অবস্থা পরিদর্শনে গেলে তারা পুলিশকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করে তাকে ফিরিয়ে দেয়। তাদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

গত রাতে এক অপ্রাপ্তবয়স্ক বালিকা কেন্দ্রটি থেকে পালিয়ে স্থানীয়দের সাহায্যে পুলিশ স্টেশনে যায়। সেখানে গিয়ে সে জানায়, কেন্দ্রটিতে ১৫ ও ১৮ বছর বয়সী মেয়েদের জোরপূর্বক যৌন কর্মকাণ্ডে বাধ্য করা হতো। ওই দম্পতির জন্য চাকর হিসেবে কাজ করতে হতো তাদের।

উল্লেখ্য, কয়েকদিন আগে রাষ্ট্রীয় তহবিলে পরিচালিত বিহারের এক আশ্রয়কেন্দ্রের বিরুদ্ধে মেয়েদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ওই ঘটনায় ভারতজুড়ে যখন তীব্র ক্ষোভ বিরাজ করছে, তখনই উত্তর প্রদেশের কেন্দ্রের খবর প্রকাশ পেলো।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর