,

জাতীয় ঐক্য ছাড়া মুক্তি কঠিন: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ছাত্ররা ঐক্যের পথ দেখিয়েছে, এখন আমাদের দায়িত্ব নিতে হবে। জাতীয় ঐক্য ছাড়া দেশের ভয়ংকর অবস্থা থেকে মুক্তি পাওয়া কঠিন।’ তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার হটানোর আহ্বান জানান তিনি।

আজ সোমবার সকালে রাজধানীর প্রেসক্লাবের মিলনায়তনে ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’ আয়োজিত সংহতি সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘ফ্যাসিস্ট শক্তি সব তছনছ করে দিচ্ছে। গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করে তাঁদের মুখ বন্ধ করতে চাইছে। রাষ্ট্রের মেরামত প্রয়োজন, ছাত্ররা এটাই আমাদের দেখিয়ে দিয়েছে।’

আজ সকালে শাহবাগ থানায় তাঁর নামে মামলা দায়ের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘মামলা এখন আর কোনো সমস্যা নয়। আমার নামে ৮৬টি মামলা আছে। আমাদের কোনো কোনো নেতার ১৫০-২০০ মামলা আছে। মামলা দিয়ে প্রতিবাদ বন্ধ করা যাবে না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর