,

ইস্টওয়েস্ট শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল

news-image

রাজধানীর ইস্ট ওয়েস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। ঘটনাস্থলে চার থেকে পাঁচটি কারও ভাঙচুর করা হয়। জানা যায় পুলিশের সাথে ছাত্রলীগ ও শ্রমিক লীগের কর্মীরাও ছিল।

জানা যায়, সোমবার সকাল ১১ টায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান সড়কে জড়ো হয়ে মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় বাধা পেরিয়ে শিক্ষার্থীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে শুরু করে। পুলিশ টিয়ারশেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু শিক্ষার্থীরা পরে ক্যাম্পাসে ঢুকে লাঠিসোটা নিয়ে ফের বের হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা মারমুখী অবস্থান নিলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতর অবস্থান নেয়। পুলিশের ছোঁড়া টিয়ারশেল ক্যাম্পাসের ভেতরেও গিয়ে পড়ে।কয়েকজন শিক্ষার্থী জানান, আহত কয়েকজনকে ক্যাম্পাসের ভেতরেই রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর