,

সশস্ত্র কম্পাউন্ড থেকে ১১টি মৃতপ্রায় বাচ্চাকে উদ্ধার করল মার্কিন পুলিশ

news-image

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশে অন্তত ১১টি বাচ্চাকে বন্দিদশা থেকে উদ্ধার করা হয়েছে। বাচ্চারা সবাই অপুষ্টিজনিত রোগে ভুগছিল এবং তারা সবাই অত্যন্ত ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। তাদের সবার বয়সই ১ থেকে ১৫ এর মধ্যে বলে দাবি করেছে ‘সিএনএন’।

সিএনএন জানিয়েছে, রোববার স্থানীয় পুলিশ ‘আমরা অনাহারে ভুগছি তাই আমাদের খাবার ও পানীয় প্রয়োজন’ লেখা বার্তা পাওয়ার পর অভিযান চালানো শুরু করে। পরে তারা নিউ মেক্সিকোর তাওস কাউন্টির আমালিয়ায় অভিযান পরিচালনা করে বাচ্চাদের উদ্ধার করে বলে স্থানীয় পুলিশ প্রধান জেরি হগরেফে জানিয়েছেন।

হগরেফে জানান, উদ্ধার করার সময় বাচ্চাদের তৃতীয় বিশ্বের শরণার্থীদের মত দেখাচ্ছিল। তাদের গায়ে নেকড়ার মত ছেঁড়া জামাকাপড় পরা ছিল, পায়ে জুতা ছিল না এমনকি ঘরটিতে কোনরকম আলো-বাতাসও ছিল না। বাচ্চাদের সাথে দুজন অস্ত্রধারীকেও পাওয়া গেছে। তাদের প্ল্যাসটিকের আবর্জনায় ঢাঁকা মাটির নিচে একটি ঘরে আবদ্ধ করে রাখা হয়েছিল বলে হগরেফে মার্কিন ‘এনবিসি’ চ্যানেলকে জানিয়েছেন। বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর