,

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৮

news-image

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি গাড়ি বোমা হামলায় অন্তত ৪জন নিহত হয়েছে। রোববার রাতে মোগাদিশুর একটি ব্যস্ত রেস্তরায় হামলাটি হয়। প্রাণঘাতি এ হামলায় আরো অন্তত ৭জন ব্যক্তি আহত হয়েছে বলে স্থানীয় নিরাপত্তা বাহিনী দাবি করেছে। এর কয়েক ঘন্টা আগেই রাজধানীর আফগোয়ে এলাকায় আরো একটি বোমা হামলায় অন্তত ৩জন সৈন্যসহ ৪জন নিহত হয়েছে।

মোগাদিশু শহর কর্তৃপক্ষের মুখপাত্র সালাহ ধেরে জানান, ‘রাজধানীর মাকায় যে হামলাটি হয়েছে তা কাপুরুষোচিত ও সন্ত্রাসবাদের অংশ। ‘সন্ত্রাসীরা আমাদের নিরাপরাধ নাগরিকদের টার্গেট করেছে। জনগণের শত্রুদের এমন ভয়ানক হামলার জন্য আমরা তীব্র নিন্দ্বা জানাই।’ নিহতরা সবাই সাধারণ নাগরিক ও ন্যাক্কারজনক এই ঘটনাটির জন্য স্থানীয় পুলিশ ইতোমধ্যেই তদন্ত কার্যক্রম শুরু করেছে বলেও তিনি দাবি করেছেন।

উল্লেখ্য, গত ২৫মার্চ সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে দেশটির পার্লামেন্টের কাছে গাড়ি বোমা হামলায় অন্তত ৪জন নিহত হয়েছিল। ভয়াবহ ঐ গাড়ি বোমা হামলাটিতে আরো প্রায় ডজনখানেক মানুষ আহতও হয়েছিল বলে আল-জাজিরা জানিয়েছিল। আনাদোলু এজেন্সি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর