,

শাহজালালে ৪ কোটি ৬৬ লাখ টাকার স্বর্ণ জব্দ

news-image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কোটি ৬৬ লাখ টাকার ৯ কেজি ৩২০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার সকালে স্বর্ণগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম বলেন, শুল্ক গোয়েন্দা বিমান বন্দরে সোমবার সকালে কাতার থেকে আসা ওআর-৬৪০ বিমান থেকে মালিকবিহীন অবস্থায় ৮০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন ৯ কেজি ৩২০ গ্রাম।

গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে ওই ফ্লাইটে বিমান যোগে স্বর্ণ চোরাচালান হবে। তা ক্লিনারের মাধ্যমে বিমান বন্দর থেকে বের করা হবে। বিমান পরিষ্কার করে নেমে যাবার পর ক্লিনারদের শরীর, জুতা ইত্যাদি চেক করে কোনো স্বর্ণ না পেয়ে বিমান রামেজিং করে সিটের নিচে বিশেষ কায়দায় ৪টি প্যাকেটে কালো টেপ দ্বারা পেচানো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৬৬ লাখ টাকা। পরে উক্ত প্যকেটগুলো ব্যাগেজ কাউন্টারে এনে সকল সংস্থার উপস্থিতিতে প্যাকেটগুলো খুলে স্বর্ণবার জব্দ করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর