,

নাশকতা মামলায় খালেদা জিয়ার ৬ মাসের জামিন

news-image

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার নাশকতা অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ২৫ জুলাই কুমিল্লার একটি আদালত খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করেন। সেই আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করে জামিন আবেদন জানালে আজ ছয় মাসের জামিন দেন বলে জানিয়েছেন তার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

গত ২৩ জুলাই কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা মেরে নাশকতার ঘটনায় করা মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন আগামী ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে কুমিল্লার বিশেষ জজ আদালত-১ কে নির্দেশ দেন হাইকোর্ট।
এ মামলায় গত ১ জুলাই খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখিয়ে তার জামিন আবেদনের শুনানির জন্য ৮ আগস্ট দিন ধার্য করেন কুমিল্লার একটি আদালত। এর পর খালেদা জিয়া হাইকোর্টে এ মামলায় জামিন চেয়ে আবেদন করেন।
এর আগে এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন খালেদা জিয়া। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর