,

ফেসবুকে গুজব রটানোর অভিযোগে আটক ৩

news-image

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে উস্কে দেয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে সহিংসতার আহবান জানানোর অভিযোগে তিন জনকে আটক করেছে ডিএমপির সিটিটিসির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

আটককৃতরা হলেন- মাহবুবুর রহমান আরমান (৩০), আলমগীর হোসেইন (২৭) ও সাইদুল ইসলাম (৩১)। রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

সিটিটিসি সূত্র জানায়, তারা সবাই অনলাইন এক্টিভিস্ট। তাদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, মেমরি চিপসহ ফেসবুক আইডি ও গ্রুপ সমূহ জব্দ করা হয়েছে।

মাহবুবুর রহমান আরমান নিজেকে সাইবার এনালিস্ট বলে পরিচয় দেন। তিনি সাইবার মাহবুব নামেও পরিচিত। সাইবার সেবা দানের কথা বলে FightForSurvivorsRight.FSR নামের একটি গ্রুপ খোলেন। এবং তার নিজের আইডি হচ্ছেঃ arman@mahahabubur rahman. তিনি অপপ্রচার ও গুজব রটোনার জন্য এই দুইটি এন্টিটি ব্যবহার করেছেন।

তাছাড়াও সাইদুল ইসলাম ও আলমগীর হোসেন নিজেদের আইডি ব্যবহার করে সহিংসতার পক্ষে গুজব রটিয়েছেন। তারা ফেসবুক লাইভ ও পোস্টসহ নানান কন্টেন্ট শেয়ার করে আন্দোলন কে সহিংস করতে ভুমিকা রাখে বলে তদন্তে জানতে পেরেছে সিটিটিসি।

সূত্র আরো জানায়, তাদের রমনা থানার সাইবার আইনে দায়ের করা করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে মহানগর মুখ্য হাকিমের কাছে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর