,

শিক্ষার্থীদের ওপর হামলা: ঢাবিতে মিছিল, রামপুরায় পাল্টাপাল্টি ধাওয়া

news-image

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীর আন্দোলনে হামলার প্রতিবাদে মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এদিকে রামপুরায় শিক্ষার্থীদের সঙ্গে একদল বহিরাগতের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে শত শত শিক্ষার্থী অপরাজেয় বাংলা থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শাহবাগে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে।

এদিকে সকাল ১১টার দিকে রামপুরায় ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে প্রধান সড়ক প্রগতি সরণীর দিকে জড়ো হয়। এ সময় একদল বহিরাগত লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। তখন শিক্ষার্থীরা দৌঁড়ে ক্যাম্পাস এলাকায় অবস্থান নেয়। পরে শত শত শিক্ষার্থী বাঁশের লাঠি হাতে নিয়ে বহিরাগতদের ধাওয়া করে।

তবে রাজধানীর সায়েন্সল্যাবে আজ কোনো শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়নি। সেখানে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।

গত ২৯ জুন কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় গতকাল রোববার রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার জেরে শতাধিক আহত হন। সূত্র: দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর