,

ধামরাইয়ে হাট পুনর্জীবিত করার লক্ষে উন্মুক্ত আলোচনা সভা

news-image

ঢাকার ধামরাইয়ে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী হাট পুনর্জীবিত করার লক্ষ্যে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার(০৫ আগষ্ট) দুপুরে গাংগুটিয়া ইউনিয়ন প্রাঙ্গণে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় আব্দুল খালেক মাষ্টারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গাংগুটিয়া ইউপি চেয়ারম্যান মো. কাদের মোল্লার,চারিপাড়া যুবক সমিতির সভাপতি আলতাফ হোসেন।ওই সময় বক্তরা বলেন, সময়ের ব্যবধানে কিছুদিন হাট বন্ধ থাকায় কিছু কুচুকরী মহল এই সরকারি হাটটি দখলের পায়তারা করছে বলে বক্তারা অভিযোগ করেন।

এ ব্যাপারে গাংগুটিয়া ইউপি চেয়ারম্যান মো. কাদের মোল্লা বলেন, গাংগুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী হাট পুনর্জীবিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।এই হাটটি গাংগুটিয়া ইউনিয়নের ঐতিহ্য।এই হাট ১৯৪২ সালের পুরানো হাট।এই সরকারি হাটটি কিছু কুচুকরী মহল ভুয়া দলিল বানিয়ে দখলের পায়তারা করছে ।তাই এই ঐতিহ্যবাহী হাটটি পুনঃ উজ্জীবিত করার লক্ষে এই উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করেন এলাকাবাসী।

তিনি আরও জানান, এই ঐতিহ্যবাহী হাট আগামী বুধবার আবার নতুন করে উদ্বোধন করা হবে। এই হাট সপ্তাহে শনিবার ও বুধবার বসবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর