,

সিরিয়ায় বোমা হামলায় শীর্ষ বিজ্ঞানী নিহত

news-image

অনলাইন ডেস্ক: সিরিয়ায় গাড়ি বোমা হামলায় আজিজ আসবার নামের একজন বিজ্ঞানী নিহত হয়েছেন। তিনি দেশটির রাসায়নিক অস্ত্র গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী বলে জানা গেছে।

একটি সূত্র জানিয়েছে, সিরিয়ার হামা শহরে আজিজ আসবারের গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার সন্ধ্যায় বিজ্ঞানী আসবার গাড়িতে করে ভ্রমণের সময় সেটি বিস্ফোরিত হয়। এতে চালকসহ তিনি মারা যান।

বিদ্রোহী গোষ্ঠী আবু আমারা স্পেশাল মিশন এ হামলার দায় স্বীকার করেছে। সিরিয়ার সরকারপন্থি সংবাদমাধ্যমগুলো একে হত্যাকাণ্ড আখ্যা দিয়েছে।

এদিকে, সিরিয়া সরকার হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। দুই সপ্তাহ আগেও সেখানে একটি বিমান হামলা হয়। সূত্র: প্রেস টিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর