,

কঠিন ম্যাচ কীভাবে জিততে হয় আমরা জানি: সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রানে জিতেছে বাংলাদেশ। এর মাধ্যমে ছয় বছর পর বিদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিং যেটাকে কঠিন করে তুলেছিল। কিন্তু শেষ হাসিটা হেসেছে বাংলাদেশের খেলোয়াড়রাই।

আজ সোমবার সকালে ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান জানান, আমরা অনেক কঠিন ম্যাচে হেরেছি। কিন্তু এখন এসব ম্যাচে কীভাবে জিততে হয় আমরা জানি। আমি আমাদের খেলোয়াড়দের নিয়ে গর্বিত। যারা দলে ছিল না তারাও কঠিন পরিশ্রম করেছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে এবার ওয়ান ডে সিরিজও জিতিছে বাংলাদেশ। কিন্তু দলটির বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের পারফর্মেন্স ছিল শোচনীয়। এ বিষয়ে সাকিব বলেন, ‘আমাদের টেস্টে আরও উন্নতি করতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুটি ওয়ানডে হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সাকিব বলেন, মনেই হয়নি দেশের বাইরে খেলেছি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে প্রবাসী বাংলাদেশিরা খেলা দেখতে এসেছেন। খেলা শেষ, তাদের এখন গন্তব্যে যেতে কষ্ট স্বীকার করে অনেকদূর যেতে হবে। তাদের এই সমর্থন ও ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর