,

সিঙ্গাপুর এয়ারপোর্টে নিক-প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক: গেল কয়েক মাস ধরে বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন গায়ক নিক জোনাসের প্রেম নিয়ে গুঞ্জন চলছে। বিভিন্ন উৎসবে তাদেরকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে।

সবশেষ প্রিয়াঙ্কার ভারত সফরেও প্রেমিক নিক সঙ্গী হিসেবে ছিলেন।

এদিকে প্রিয়াঙ্কার ৩৬ তম জন্মদিনের পর সবাইকে হতাশ করে সালমানের বিপরীতে ‘ভারত’ সিনেমা ছেড়ে দেন এই নায়িকা।
গুঞ্জন উঠে, জন্মদিনে বাগদান সম্পন্ন করেছেন নিক-প্রিয়াঙ্কা। কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয় অক্টোবরেই বিয়ের পর্ব সেরে ফেলবেন তারা।

নিক-প্রিয়াঙ্কা এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। জানা গেছে, সেখানে নিকের একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। ভক্তদের গান শোনাতেই তার এই সফর।

এই সফরে প্রেমিকাকে সঙ্গে নিতে ভুল করেননি নিক। এতে বিয়ের আগে তাদের বোঝাপড়াটা ভালোই হবে। সিঙ্গাপুর এয়ারপোর্টে তাদের হাতে হাত রেখে হাঁটতে দেখা গেছে। এ সময় দু’জনই কালো রঙের পোশাক পরেছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়া।

পপ ও রক মিউজিকে জনপ্রিয় গায়ক জোনাস অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায়। জিতেছেন ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কার। তবে প্রিয়াঙ্কার চেয়ে বয়সে ছোট জোনাস। ৩৬ বছর বয়সী প্রিয়াঙ্কার প্রেমিক জোনাসের বয়স ২৫। আগামী সেপ্টেম্বরে ২৬-এ পা রাখবেন নিক জোনাস। শোনা যাচ্ছে সবকিছু ঠিক থাকলে প্রেমিকের জন্মদিনেই বিয়ে সেরে ফেলবেন প্রিয়াঙ্কা!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর