,

জেলাগুলো থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস

news-image

নিউজ ডেস্ক: টানা বন্ধ থাকার পর বিভিন্ন জেলা থেকে আজ সোমবার সকাল থেকে দূরপাল্লার রুটে বাস চলাচল শুরু হয়েছে।

ঢাকা
আজ সকাল থেকে ঢাকা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। সকালে গাবতলী বাসস্ট্যান্ড থেকে বৃষ্টির মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের বাসগুলো ছেড়ে যায়।

চট্টগ্রাম
নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল বন্ধের ঘোষণা দেয়ায় চট্টগ্রামে বন্ধ ছিল অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল। পরে কেন্দ্রিয় সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার সকাল থেকে ফের বাস চলাচল শুরু হয়েছে।

সোমবার সকাল থেকে নগরের বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, কালুরঘাট, আন্দরকিল্লা, কাজিরদেউরি ও শাহ আমানত সেতুসহ বিভিন্ন এলাকায় গণপরিবহন চলাচল করছে। বিভিন্ন কাউন্টার থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।

বরিশাল
সোমবার সকাল থেকে বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়ে। তবে বৃষ্টি হওয়ায় তেমন একটা ভিড় লক্ষ্য করা যায়নি।

এছাড়া অভ্যন্তরীণ রুটে বিগত সময়ের মতোই সকাল থেকে যাত্রীরা আসছে। নথুল্লাবাদ থেকে প্রতিদিনের মতো অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন রুটে যাত্রী নিয়ে বাসগুলো গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে।

রাজশাহী
রাজশাহীতে টানা দুর্ভোগের পর অঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ সকাল থেকে রাজশাহীতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।

এর আগে গত শুক্রবার সকালে রাজশাহী থেকে দেশের সব জায়গায় বাস চলাচল বন্ধ কর দেয় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ। এর মধ্যে শুক্রবার ও শনিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকলেও সন্ধ্যার পর থেকে নৈশকালীন বাসগুলো ছাড়া হয়। পরে রোববার সন্ধ্যা থেকে নৈশকালীন বাসও বন্ধ করে দেওয়া হয়। এতে করে চরম দুর্ভোগে পড়েন এ অঞ্চলের সাধারণ যাত্রীরা। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর