,

শিকাগোয় ১৪ ঘণ্টায় ৪৪ জন গুলিবিদ্ধ, নিহত ৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের শিকাগো পুলিশের রেকর্ডে দেখা গেছে, রোববার সেখানে ৪৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। এরমধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। খবর সিএনএনের।

শিকোগো পুলিশ জানাচ্ছে, স্থানীয় রাত ১টা ৩০ মিনিট থেকে পরবর্তী তিন ঘণ্টায় ৩০ জন গুলিবিদ্ধ হয়েছেন। আর ১০টি ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

ব্যুরো অব পেট্রোলের প্রধান ফ্রেড ওয়ালার বলেছেন, রোববার রাতটা শিকোগো শহর সহিংসপূর্ণ ছিল। তিনি বলেন, এগুলোর মধ্যে কিছু ঘটনা ছিল টার্গেটেড এবং অন্যগুলো গ্যাংয়ের মধ্যকার দ্বন্দ্ব।

ওয়ালার বলেন, অন্তত একটি ঘটনায় হামলাকারীরা জনাকীর্ণ স্ট্রিট পার্টিতে গুলি ছোড়ে।

এদিকে পুলিশের রেকর্ডে দেখা গেছে, আহতদের মধ্যে ১১ বছর থেকে ৬২ বছর পর্যন্ত ব্যক্তিও রয়েছেন।
তবে রোববারের সহিংসপূর্ণ রাতের আগেও শুক্রবার ছয়টি বন্দুক হামলার ঘটনা ঘটে, যদিও সেগুলো প্রাণঘাতী ছিল না। এছাড়া শনিবার ১৫টি বন্দুক হামলার ঘটনা ঘটে, এগুলোর মধ্যে একটি প্রাণঘাতী ছিল।

ওই রেকর্ডে দেখা গেছে, রোববার মধ্যরাত থেকে দুপুর ২টা পর্যন্ত এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

সাম্প্রতিক বছরগুলোতে শিকাগোয় বন্দুক হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা বেড়ে গেছে। ওয়ালার বলেন, ২০১৭ সালের তুলনায় চলতি বছর বন্দুক হামলার ঘটনা ৩০ ভাগ এবং হত্যাকাণ্ডের ঘটনা ২৫ ভাগ কমে এসেছে।

পুলিশ জানিয়েছে, জুন মাস পর্যন্ত টানা ১৫ মাস পর্যন্ত সেখানে হত্যাকাণ্ড ও বন্দুক হামলার পরিমাণ অনেক কম ছিল। কিন্তু ২৫ জুন শহরে কমপক্ষে ২১ জন গুলিবিদ্ধ হন এবং দুইজন নিহত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মের সময় অপরাধ বেড়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর