,

লাইসেন্স না থাকায় ১০৪০ জনের বিরুদ্ধে মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক: ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকদের লাইসেন্স না থাকায় মোট ১ হাজার ৪০ জনের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার দিনব্যাপী অভিযানে এসব মামলা করা হয়। এছাড়া এদিন ট্রাফিক আইন অমান্যের জন্য ঢাকা শহরে মোট ৩ হাজার ৬৫১টি মামলা দায়ের করা হয়েছে।

এক বার্তায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, গাড়ির ফিটনেস না থাকার কারণে ২৪৪টি এবং ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৮০১ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রেজিস্ট্রেশন না থাকাসহ নানা অভিযোগে ৬৮টি মোটর সাইকেল আটক করা হয়েছে। এছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৩৮টি ভিডিও (ভিডিও ফুটেজের সূত্র ধরে) এবং ২১টি সরাসরি মামলা দেয়া হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন পয়েন্টে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৪০৪টি, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১৩টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৬টি, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ১২টি ও বিভিন্ন স্টিকার (পুলিশ, সাংবাদিক, আইনজীবী) ব্যবহার করার অভিযোগে ৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এর আগে রোববার দুপুরে রাজধানীর গুলিস্তানে ৭ দিনব্যাপী ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ট্রাফিক সপ্তাহ চলবে ১১ আগস্ট পর্যন্ত।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে আসছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশকে হটিয়ে শিক্ষার্থীরা গাড়ির কাগজপত্র যাচাই ও ট্রাফিক ব্যবস্থাপনার কাজ শুরু করে। এর পরপরই শিক্ষার্থীদের ঘরে ফেরার অনুরোধ করে নতুন উদ্যমে যাচাই-বাছাইয়ের কাজ শুরু করে পুলিশ। সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর