,

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলাটি লাইভ দেখুন

news-image

স্পোর্টস ডেস্ক।।  ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

সংস্করণ যখন টি-টোয়েন্টি, ওয়েস্ট ইন্ডিজকে শক্তিশালী প্রতিপক্ষ মানতেই হবে। ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে ধারাবাহিকতা ধরে রাখার বিরাট চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের সামনে। কাজটা আরও কঠিন হয়ে গেল সেন্ট কিটসে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে।

কঠিন চ্যালেঞ্জ উতরে যাওয়ার প্রথম ধাপ বাংলাদেশ পেরিয়েছে সাফল্যের সঙ্গে। ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজে ১-১ সমতা এনেছেন সাকিবরা।

আজ একই মাঠে সিরিজের শেষ ম্যাচ রূপ নিয়েছে ফাইনালে। এই ম্যাচটা জিতলে বিদেশের মাটিতে দ্বিতীয়বারের টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

শুধু বিদেশ নয়, সব মিলিয়ে একের অধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয়বারের মতো জেতার সুযোগ সাকিবদের।

বাংলাদেশ এখনো পর্যন্ত একের অধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ১১টি। এর মধ্যে দেশে ৪টি, বিদেশে ৭টি। দেশে কখনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। বিদেশে জয় মাত্র একটি।

২০১২ সালের জুলাইয়ে আয়ারল্যান্ডেই আইরিশদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছিল বাংলাদেশ।

বাকি ছয়টি সিরিজের তিনটি ড্র করেছে আর তিনটিতে হার। এই তিনটি হারের প্রতিটি গত দুই বছরে। ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের প্রতিটিই হারে বাংলাদেশ।

গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর সবশেষ গত জুনে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে ধবলধোলাই।

দেশ কিংবা বিদেশে যেখানেই বলুন না কেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের বলার মতো সাফল্য নেই বললেই চলে। এবার এ বিবর্ণ রেকর্ড একটু উজ্জ্বল করার সুযোগ সাকিবদের সামনে।

২০১২ সালে আয়ারল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের রেকর্ডটা অবশ্যই সুখস্মৃতি। তবে আজ ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে আগেরটি ছাপিয়ে একাধিক ম্যাচের সিরিজে এটিই সর্বোচ্চ সাফল্য হয়ে থাকবে বাংলাদেশের।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর