,

বিয়ে করলেন ওসামা বিন লাদেনের ছেলে হামজা

news-image

নিউজ ডেস্ক।। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন বিয়ে করেছেন। ৯/১১ সন্ত্রাসী হামলার অন্যতম হোতা মোহাম্মদ আত্তার মেয়েকে বিয়ে করেছেন বলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে বলা হয়েছে।

ওসামা বিন লাদেনের দুই সৎ ভাই আহমাদ ও হাসান আল আত্তা এ খবর নিশ্চিত করেছেন। তারা বলেন, হামজা আল কায়েদার বড় পদে আসীন হয়েছে বলে মনে হচ্ছে। সে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়।

সাত বছর আগে পাকিস্তানের অ্যাবোটবাদে মার্কিন সামরিক অভিযানে ওসামা বিন লাদেন নিহত হন। তার জীবিত তিন স্ত্রীর মধ্যে খাইরিয়া সাবারের গর্ভে জন্ম নিয়েছেন হামজা বিন লাদেন।

আহমাদ আল আত্তা বলেন, আমরা শুনেছি, সে মোহাম্মদ আত্তার মেয়েকে বিয়ে করেছে। আমরা জানি না, সে এখন কোথায় আছে, তবে সে আফগানিস্তানে অবস্থান করতে পারে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাণ হারায় দুই হাজার ৭৫৩ জন। শুধু প্রাণের হিসেবেই নয়, এই ঘটনায় পাল্টে যায় বিশ্ব রাজনীতির মানচিত্র। ঘটনার পরপরই সন্দেহের তীর আল-কায়দার ওপর গিয়ে পড়ে।

প্রাথমিকভাবে হামলার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয় অস্বীকার করলেও ২০০৪ সালে হামলার দায় স্বীকার করেন আল-কায়দা প্রধান ওসামা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর