,

মুখ ফসকে চুমুর কথা বেরিয়ে গেছে: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডির আওয়ামী লীগের অফিসে হামলার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মুখ ফসকে চুমুর কথা বের হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৫ আগস্ট) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসার পর সকালের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

রোববার সকালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে হামলার প্রসঙ্গে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘এখন আপনি রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগ অফিসের দিকে গোলাগুলি করতে করতে আসবেন, তাদের কে কি বল প্রয়োগ করবে না? চুমু খাবে?’

রোববার বিকেলে তিনি বলেন, ‘আওয়ামী লীগ অফিসে হামলা করলে আমরা কি চুমু খাব, এ বক্তব্যে কেউ কষ্ট পেলে দুঃখপ্রকাশ করছি। এ বক্তব্য মুখ ফসকে বের হয়ে গিয়েছে। রাজনীতিতে এ ধরনের শব্দ ব্যবহারও হয়, কিন্তু কেউ আমার কাছে আশা করে নাই।’

‘গুজব’ ছড়ানোর পর শিক্ষার্থীরা আওয়ামী লীগের কার্যালয়ের দিকে এগিয়ে গেলে জিগাতলায় শনিবার ব্যাপক সংঘর্ষ হয়েছিল। হেলমেট পরা বিভিন্ন বয়সী দুর্বৃত্তরা দা, লাঠি, রড এমনকী আগ্নেয়াস্ত্র নিয়ে হামলে পড়ে শিক্ষার্থীদের ওপর। আজ রোববারও সেই জিগাতলাতেই আবারও হামলার শিকার হন শিক্ষার্থীরা। এই হামলায় তাদের দলীয় নেতাকর্মীরা জড়িত কিনা এ প্রসঙ্গে কাদের বলেন, ‘যদি কেউ প্রমাণ দিতে পারে, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর