,

জাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

news-image

জাবি প্রতিনিধি: রাজধানীর ঢাকার জিগাতলায় সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ, যুবলীগের নৃশংস হামলার প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিতে উত্তাল হয়ে উঠা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।

রবিবার (৫ আগস্ট ) সন্ধ্যা ৭ টায় প্রায় দেড় হাজার শিক্ষার্থীর অংগ্রহনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে প্রায় ঘন্টাব্যাপী ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ্য স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সরকার একনায়কতান্ত্রিক শাসন চালু করেছে। দেশে আজ আইন-আদালত ভূলুণ্ঠিত হয়ে পড়েছে। ন্যায্য দাবিতে রাস্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর মির্মম হামলা চালাচ্ছে। এভাবে একটি সভ্য দেশ চলতে পারে না। আমরা অতিদ্রুত্ব হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এ সময় আরও শিক্ষার্থীরা বলেন, আমাদের এ শান্তিপূর্ণ্য আন্দোলন চলবে, কেউ বাধা দিলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি নজির আহমেদ জয়, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক, ছাত্র ফ্রন্টের সভাপতি সুস্মিতা মরিয়ম, সাধারণ সম্পাদক মো. দিদারসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে যার কারণে অনুষদ গুলোতে শিক্ষা কার্যক্রম স্থগিত ছিল। তবে খোজঁ নিয়ে দেখা গেছে কিছু কিছু বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং প্রশাসনিক কার্যক্রম অব্যাহত ছিল। সূত্র: পূর্বপশ্চিম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর