,

রসুনের কোয়া দিয়ে ছুরি শুঁটকি

news-image

লাইফস্টাইল ডেস্ক: শুঁটকির নাম শুনলেই অনেকের জিভে জল আসে। আবার কেউবা নাক সিটকায়। এই লেখাটি তাদের জন্য যাদের শুঁটকির নাম শুনলেই রসনায় তৃপ্তি আসে। বাজারে দেশি বিভিন্ন শুঁটকির পাশাপাশি পাওয়া যায় সামুদ্রিক মাছের শুঁটকি। সামুদ্রিক মাছের শুঁটকিতে দেশি শুঁটকির চেয়ে বেশি পরিমাণে পুষ্টিগুণ থাকে বলে অনেকেই খেতে পছন্দ করেন।

রেসিপি দেখে রান্না করে আজ তাই ঘরের মানুষের পাতে তুলে দিন রসুনের কোয়া দিয়ে ছুরি শুঁটকি।

রান্নায় যা লাগবে
ছুরি শুঁটকি ২ কাপ, পেঁয়াজকুচি আধাকাপ, রসুন দুটি, মরিচগুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ ফালি কয়েকটা, জিরাগুঁড়া আধা চা-চামচ, তেল ১ টেবিল চামচ ও রসুন বাটা আধা চা-চামচ।

যেভাবে রান্না করবেন
ছুরি শুঁটকির মাথা ফেলে পরিষ্কার করে টুকরা করে নিন। টুকরাগুলোকে কুসুম গরম পানিতে ধুয়ে নিতে হবে। তারপর পানি ঝরিয়ে নিন।
এরপর রসুন থেকে কোয়া আলাদা করে নিতে হবে। তেলে পেঁয়াজ, রসুন বাটা, হলুদ ও মরিচগুঁড়া কষিয়ে শুঁটকি দিয়ে নাড়ুন। অল্প পানি দিয়ে কষান। এবার রসুনের কোয়া দিয়ে ঢেকে দিন। জিরা গুঁড়া ও কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে ঢেকে দিন। সেদ্ধ হয়ে তেল ওপরে উঠে এলে নামিয়ে নিন।
এবার পরিবেশন করুন গরম গরম ভাপ ওঠা ভাতের সাথে। আবার আটার সাদা রুটি দিয়েও খেতে পারেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী