,

২৪ ঘণ্টা পর এলো পূর্ণগতির মোবাইল ইন্টারনেট

news-image

নিউজ ডেস্ক: প্রায় ২৪ ঘণ্টা পরে ফিরে এলো ‘পূর্ণগতি’র মোবাইল ইন্টারনেট। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকে গতি হারাতে থাকে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট। রাত সাড়ে দশটার পরে কেবল টু-জিই ব্যবহার করা সম্ভব হয়। রাত থেকেই ‘গুজব’ ছড়িয়ে পড়ে—ওপরের নির্দেশে মোবাইল ইন্টারনেটের গতি কমিয়ে (১২৮ কেবিপিএস) রাখতে বলা হয়েছে।

কী কারণে ইন্টারনেটের গতি কমেছিল, সে বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে জানা যায়নি। দায়িত্বশীল কেউ বিষয়টি স্বীকারও করেননি। একাধিক মোবাইলফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও ইন্টারনেটের গতি কমানোর বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। এদিকে, আইএসপি ও ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবার গতি স্বাভাবিক ছিল।

তবে, রবিবার (৫ আগস্ট) সকালে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান সংস্থার চেয়ারম্যানকে উদ্ধৃত করে বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে মোবাইল ইন্টারনেটে সমস্যা হয়েছে। ত্রুটি মেরামতের কাজ চলছে। যত দ্রুত সম্ভব, গ্রাহকদের পূর্ণগতির ইন্টারনেটসেবা ব্যবহারের সুবিধা চালু করে দেওয়া হবে।’

আগেই জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার পরে মোবাইল ইন্টারনেটের গতি স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। এদিন সন্ধ্যা সাড়ে সাতটা বাজার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের মোবাইলে ফোরজি, থ্রিজি ইন্টারনেটসেবা পূর্ণশক্তি নিয়ে সক্রিয় হতে থাকে।

তবে সোমবার একাধিক মোবাইলফোন ব্যবহারকারী বেলা ১১টার পরে এই প্রতিবেদককে রাজধানীর উত্তরা থেকে জানান, তারা অন্তত দু’টি (গ্রামীণ ও রবি) অপারেটরের সংযোগে ফোরজি ব্যবহার করছেন। তারা ফোরজি চিহ্ন সংবলিত স্ক্রিনশটও পাঠান। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর