,

জেনিফারের আজব স্টাইল!

news-image

বিনোদন ডেস্ক: মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজকে সেদিন রাস্তায় দেখে চমকে গেলেন সবাই। মনে হচ্ছিল তার ডেনিমের প্যান্টটি যেন নিচে নেমে যাচ্ছে! মজার ব্যাপার হচ্ছে, তিনি সেদিন লম্বা শার্টের সঙ্গে পরেননি প্যান্ট! বরং সাদা শার্টের সঙ্গে ডেনিমের লম্বা বুট পরেছিলেন এই গায়িকা। এমন আজব বুট এর আগে কেউ দেখেনি! এমনিতে ফ্যাশন সচেতন জেনিফারকে সবসময়ই দেখা যায় ট্রেন্ডি পোশাকে। তবে এবারের স্টাইলটি যেন একেবারেই তাক লাগিয়ে দিয়েছে সবাইকে।

হাঁটু পর্যন্ত লম্বা পেনসিল হিলের এই বুটটি এখনও আসেনি বাজারে। জেনিফারের পায়ে শোভা পাওয়া ভার্সাসে’স রেসোর্ট ২০১৯ কালেকশনের ডেনিম বুটটি অবশ্য এরমধ্যেই চলে এসেছে আলোচনায়। বুটটি দেখতে জিন্স প্যান্টের মতো লাগার আরেকটি কারণ হচ্ছে উপরের অংশে থাকা বেল্ট। কালো বেল্টের সঙ্গে সোনালি রঙা ভার্সাসের লোগো আরও বেশি দ্বিধান্বিত করেছে এর দর্শকদের। এমনকি পকেটও রয়েছে পেছনের অংশে!

সাদা শার্ট, ডেনিমের বুটের সঙ্গে লম্বা সোনালি চুলগুলো পনিটেইল করেছিলেন এই অভিনেত্রী। চোখে ছিল গাঢ় রঙের সানগ্লাস ও কাঁধে বড় কালো ব্যাগ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর