,

আন্দোলন নিয়ে স্ট্যাটাস: উস্কানির অভিযোগে অন্তঃসত্ত্বা শিক্ষিকা গ্রেপ্তার

news-image

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেয়ার অভিযোগ এক স্কুল শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার স্কুল চলাকালীন তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া শিক্ষিকার নাম নুসরাত জাহান সোনিয়া। তিনি পটুয়াখালীর কলাপাড়ার দক্ষিণ টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। তার বাড়ি কলাপাড়া উপজেলার নেছারাবাদ গ্রামে।

কলাপাড়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ওই শিক্ষিকার বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। কিন্তু ওই শিক্ষিকা অন্তঃসত্ত্বা হওয়ায় মানবিক দিক বিবেচনা করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।আইসিটি আইনের ৫৭ ধারায় ওই শিক্ষিকার বিরুদ্ধে মামলা করে কলাপাড়া থানা পুলিশ।জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।সূত্র: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর