,

সিরিজ জয়ের হাতছানি, পারবে বাংলাদেশ?

news-image

স্পোর্টস ডেস্ক: ‘নতুন ম্যাচ নতুন শুরু’ এটাই ভাবনা বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। তবু থেকে যায় অনেক চিন্তা। পারবে তো বাংলাদেশ বিদেশের মাটিতে দ্বিতীয়বার টি-টোয়েন্টি সিরিজ জয় করতে? এমনই এক প্রশ্ন নিয়েই সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হার। এটিই যেনো লিখিত ছিলো। কিন্তু দ্বিতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে যেনো দেখা গেলো বদলে যাওয়া বাংলাদেশকে। তামিম-সাকিব-নাজমুল অপুদের দুর্দান্ত পারফরম্যান্সে ১২ রানের জয় তুলে বাংলাদেশ সিরিজে এখন সমতায়।

টেস্ট ভরাডুবির পর ওয়ানডেতে দারুণ এক সিরিজ জয়। বিদেশের মাটিতে ৯ বছর পরে এই জয় পাওয়ার পর দ্বিতীয়বারের মতো টি২০ সিরিজ জয়ের দ্বারপ্রান্তে। এখন পর্যন্ত বাংলাদেশ একের অধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ১১টি। এর মধ্যে দেশে ৪টি সিরিজ খেলেছে দেশের মাটিতে আর বাকি ৭টি বিদেশে।

দেশে এখনও সিরিজ জয় নেই বাংলাদেশের নামের পাশে, তবে বিদেশে জয় পেয়েছে একটি। ২০১২ সালের জুলাইয়ে আয়ারল্যান্ডেই আইরিশদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। বাকি সিরিজের মধ্যে তিনটি ড্র আর তিনটিতে হার।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের সফলতা হাতে গোনা। এক-দুই ম্যাচ জয়ের স্মৃতিগুলোই সম্পদ বাংলাদেশের খাতায়। ২০১২ সালে আয়ারল্যানন্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়ের বড় আনন্দের মুহূর্ত দেখে ফেলতে পারে বাংলাদেশ।

যদিও র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে ক্যারিবিয়রা। ২০১২ ও ২০১৬ সালের টি২০ চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয় যে সহজ হবে না এটাও সহজ অনুমান। তবুও শেষ ম্যাচের জয়ের আত্মবিশ্বাস সময় মত কাজে লাগাতে পারলে জয় ততটাও দুঃসাধ্য নয়। এছাড়া ফ্লোরিডায় আছে লাল-সবুজের বড় এক সমর্থক গোষ্টি। তাদের জন্য হলেও জয়টা পেতেই পারেন সাকিবরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর