,

ছাত্রলীগ নেতার স্ট্যাটাসে কমেন্ট করে গ্রেপ্তার দুই শিক্ষার্থী!

news-image

ছাত্রলীগের এক নেতার ফেসবুক স্ট্যাটাসে কমেন্ট করে গ্রেপ্তার হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়ে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র জোবায়ের হোসাইন ও ইমতিয়াজ আহমেদ ফাহিম। তাদের ছাত্রশিবিরের সমর্থক বলে দাবি করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

এদিকে রোববার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই দুই শিক্ষার্থীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু মতিহার থানায় দেয়া তার অভিযোগে বলেন, শনিবার রাতে রুয়েট শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ‘রুয়েট কমন রুম’ -এ চলমান আন্দোলনে গুজবের বিরুদ্ধে একটি পোস্ট দেন তিনি। ওই পোস্টের নিচে জোবায়ের হোসাইন লিখেন ‘থু থু দিলাম তোদের মুখে’। এরপর জোবায়েরকে রাতেই আটক করে ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশে সোপর্দ করেন।

ছাত্রলীগ নেতাদের দাবি, ওই শিক্ষার্থীর মোবাইল চেক করে তপুকে হত্যা পরিকল্পনার তথ্য তারা পেয়েছেন। এ ব্যাপারে তারা পুলিশকেও জানিয়েছেন।

একই অভিযোগে ইমতিয়াজ আহমেদ ফাহিম নামের একই বিভাগের আরেক ছাত্রকে আটকের পর গ্রেপ্তার করা হয়।

মতিহার থানার ওসি শাহাদৎ হোসেন জানান, দুই শিক্ষার্থীর মোবাইল চেক করে ও ঘটনার প্রাথমিক তদন্তের পর দুই শিক্ষার্থীকে নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: বিডিজার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর