,

শিক্ষার্থীদের ঘরে ফেরার অনুরোধ এরশাদের

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। এই দাবি দেশের মানুষের প্রাণের দাবি। কোমলমতি ছাত্রছাত্রীরা রাজপথে নেমে যে প্রতিবাদ জানিয়েছে এবং শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান নিয়ে যেভাবে দাবি আদায় করে নিয়েছে- এ জন্য তাদের অভিনন্দন। এখন শিক্ষার্থীদের আমি অবিলম্বে রাজপথ ছেড়ে ঘরে এবং ক্লাসে ফেরার অনুরোধ জানাচ্ছি।

রোববার এক বিবৃতিতে এরশাদ শিক্ষার্থীদের কাছে এ অনুরোধ জানান। বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে এরশাদ বলেন, দাবি আদায়ের পরও রাজপথে অবস্থান করলে তা কারও জন্য মঙ্গলকর কিছু হবে না। একই সঙ্গে এই ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যেন রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করতে না পারে তার জন্য সব মহলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে যা করেছে, তা যথেষ্ট। আমার বিশ্বাস, এই নতুন প্রজন্ম আগামী দিনে দেশের দায়িত্ব গ্রহণ করে দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। এখন দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর আর তাদের রাস্তায় থাকা এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজ করা ঠিক হবে না। ছাত্রছাত্রীরা অনেক শিক্ষা দিয়েছে। এখন যার যে কাজ, তাকেই তা করতে দিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব সম্পর্কে এরশাদ শিক্ষার্থীদের বলেন, কোনোভাবে এই আন্দোলন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহূত হলে এর মূল মাহাত্ম্য বিলীন হবে। ইতিমধ্যে আমরা একটি রাজনৈতিক দলের এক নেতার উস্কানিমূলক বক্তব্য, অনেক গুজব শুনেছি। সুতরাং শিক্ষার্থীদের সেসব উস্কানি বা গুজবে কান দিয়ে বিভ্রান্ত হওয়া ঠিক হবে না। যে কোনো আন্দোলন যখন তার আওতার মাত্রা ছাড়িয়ে যায়, তখন তা হঠকারিতায় রূপ নেয়। আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করে।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে এরশাদ বলেন, আপনারা সন্তানকে ঘরে ফিরিয়ে নিন। শিক্ষকদের প্রতি আহ্বান জানাই, আপনারা ছাত্রছাত্রীদের ক্লাসে ফিরিয়ে আনুন। এই ছাত্র আন্দোলনকে অজুহাত করে যে পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে, তা অবিলম্বে প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর