,

সোনালির মাথায় চুল নেই

news-image

বিনোদন ডেস্ক : ‘এখন এটাই আমি। এখন খুব দ্রুত আমি তৈরি হতে পারছি। বাইরে যাওয়ার সময় নিজেকে প্রস্তুত করতে একেবারই কম সময় লাগছে। কারণ আমার চুল নেই। তাই চুলের জন্য কোনো সময় ব্যয় করতে হয় না।’ ইনস্টাগ্রামে এভাবেই লিখেছেন সোনালি বেন্দ্রে। গত ২ আগস্ট বলিউডের একসময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকার স্বামী চিত্র পরিচালক ও প্রযোজক গোল্ডি বহেল জানিয়েছেন, সোনালির কেমোথেরাপি শুরু হয়েছে। আজ বন্ধু দিবস উপলক্ষে বন্ধুদের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সোনালি বেন্দ্রে। সেখানে দেখা যায় তাঁর মাথায় কোনো চুল নেই।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে সোনালি বেন্দ্রের সঙ্গে আছেন সুজান খান আর গায়ত্রী যোশি ওবেরয়। এই তিন বন্ধুর ছবিটি তুলেছেন হৃতিক রোশন। বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সোনালি বেন্দ্রে এখানে লিখেছেন, ‘বন্ধুরাই আমার শক্তি। আমার কঠিন পরিস্থিতিতে সব সময় তাঁদের পাশে পাচ্ছি। নিজেদের শত ব্যস্ততার মাঝেও তাঁরা ফোন করেন, খুদে বার্তা পাঠান। আমার সঙ্গে দেখা করতে মুম্বাই থেকে নিউইয়র্কে চলে আসেন। কেউ আমাকে একা থাকতে দেন না। তাঁদের বন্ধুত্ব দেখে আমি মুগ্ধ।’

তাঁরা এখন আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে এরই মধ্যে সোনালি বেন্দ্রে চিকিৎসা শুরু হয়েছে। তাঁকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে। ক্যানসারের সঙ্গে লড়াই করার জন্য তাঁর মাঝে যথেষ্ট মানসিক জোর লক্ষ করছেন চিকিৎসকেরা। আর চিকিৎসকেরা তাঁর কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাচ্ছেন। তাই এই চিকিৎসা থেকে ইতিবাচক ফলাফলের ব্যাপারে খুবই আশাবাদী সবাই।

সোনালি বেন্দ্রের ননদ সৃষ্টি আর্য জানিয়েছেন, সোনালির চিকিৎসা চলছে। তিনি এতটুকু মনের জোর হারাননি। তবে নিউইয়র্কের কোথায় এই চিকিৎসা হচ্ছে, সে ব্যাপারে কেউ কিছু জানাননি।

বলিউডের একসময়ের জনপ্রিয় তারকা সোনালি বেন্দ্রের শরীরে হাইগ্রেড ক্যানসার ধরা পড়েছে, আর তা ছড়িয়ে পড়ছে সারা দেহে। চিকিৎসকদের মতে, সোনালি বেন্দ্রের শরীরে ক্যানসার এখন চতুর্থ স্টেজে রয়েছে। আর তা খুবই ঝুঁকিপূর্ণ ও আশঙ্কাজনক। মোটেও ভালো নয়।

এদিকে ক্যানসারের চিকিৎসা শুরুর আগে এর জন্য প্রস্তুতি নিয়েছেন সোনালি বেন্দ্রে। গত জুলাইয়ের গোড়ার দিকে নিজের চুল কেটে ছোট করেছেন। তখন এক ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের একটি সেলুনে নিজের পছন্দের চুল কেটে তিনি কেমন যেন অন্যমনস্ক হয়ে যান। হাত দিয়ে মুখ ঢাকেন। একসময় কেঁদে ফেললেন। এর আগে সোনালি বেন্দ্রে টুইটারে তাঁর অসুস্থতার খবর সবাইকে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর