,

ঈদে বাসের অগ্রিম টিকিট স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট দেওয়া স্থগিত করেছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন। আজ রোববার সকাল থেকে বাসের অগ্রিম টিকিট দেওয়ার দিন ধার্য ছিল।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘রোববার থেকে টিকিট দেওয়ার দিন ঠিক করা ছিল। অনেকে আমাদের কাউন্টারে টিকিটের জন্য এসেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে টিকিট দেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে।’ তিনি জানান, বর্তমান বাস চলাচল বন্ধ থাকায় বাসের সিডিউল ঠিক নেই। বাস চালু হওয়ার পর বাসের সিডিউল ঠিক করে বাসের অগ্রিম টিকিট দেওয়া হবে। পরিস্থিতি আগামীকাল ভালো হলে কালকেই অগ্রিম টিকিট দেওয়ার তারিখ ঘোষণা করা হবে।

জানতে চাইলে হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন একই কথা বলেন। তিনি বলেন, বাস চালু হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর