,

স্বাভাবিক গতিতে ফিরল মোবাইল ইন্টারনেট

news-image

প্রায় ২৪ ঘণ্টা পর স্বাভাবিক গতিতে ফিরেছে মোবাইলের ইন্টারনেট।৮ আগস্ট, রবিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিসহ কয়েকটি স্থানে মোবাইলে থ্রিজি এবং ফোরজি ইন্টারনেটের দেখা মেলে।এর আগে ৭ আগস্ট সন্ধ্যার দিকে দেশের মোবাইল অপারেটরগুলো ইন্টারনেটের স্পিড কমিয়ে দেয়। কী কারণে এবং কার নির্দেশনায় স্পিড কমিয়ে দেওয়া হয়, তা নিশ্চিত হওয়া যায়নি।অবশ্য একটি মোবাইল অপারেটরের জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছে। তবে বিটিআরসির পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

টুজি নেটওয়ার্কে ইন্টারনেট চালাতে হয় ব্যবহারকারীদের। তবে এ গতিতে কোনো কিছু ব্রাউজ করতে বেগ পেতে হয়েছে ব্যবহারকারীদের। সেই সঙ্গে ইন্টারনেটের স্পিড কম থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় ইন্টারনেটনির্ভর ব্যবসায়ীদের। দুইজন ই-কমার্স ব্যবসায়ী, দুইটি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান এবং বেশ কয়েকজন ইন্টারনেট ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে।

একই সঙ্গে দুইদিন বা তিনদিনের জন্য মোবাইলের ইন্টারনেট প্যাক যারা কিনেছেন, তারা ভুগছেন বেশি। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা গ্রামীণফোনের দুইদিনের বা এক দিনের জন্য ইন্টারনেট প্যাকেজ কিনেছিলেন। কিন্তু তারা এটি ব্যবহার করতে পারছিলেন না। এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময় বৃদ্ধি করবে কি না, এমন জিজ্ঞাসা ছিল গ্রাহকদের।

মাহমুদ খান নামের একজন গ্রামীণফোন সিম ব্যবহারকারী জানান, তিনি দুই দিনের (২-৫ আগস্ট) জন্য দুই জিবি ইন্টারনেট কিনেছেন। কিন্তু ২৪ ঘণ্টা স্পিড কম থাকায় তিনি ইন্টারনেট ব্যবহার করতে পারেননি। ফলে এখনো তার ৮০০ এমবির বেশি ইন্টারনেট রয়েছে।

ইন্টারনেটের মেয়াদ বৃদ্ধি করা হবে কি না, জানতে গ্রামীণফোনের লীড কমিউনিকেশন্স স্পেশালিস্ট সৈয়দ শওকত ইমামের সঙ্গে যোগাযোগ করে প্রিয়.কম। তিনি উত্তরে গ্রামীণফোনের কল সেন্টারে যোগাযোগ করতে বলেন। পরে গ্রামীণফোনের কল সেন্টারে যোগাযোগ করা হলে তারা জানান বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর