,

রুবেলের পাওয়া উইকেট নিয়ে উইন্ডিজের প্রশ্ন

news-image

আন্দ্রে রাসেলের বিদায়ের পর ক্রিজে আসেন দিনেশ রামদিন। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তিনি। থিতু হওয়ার আগেই রুবেল হোসেনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন উইন্ডিজের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। কিন্তু ম্যাচ শেষে রুবেলের এই উইকেট পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ক্যারিবীয়দের টি-টোয়েন্টি দলের অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট।ইনিংসের অষ্টম ওভারে রুবেলের করা প্রথম বলে এলবিডব্লিউর জোরালো আবেদন করে বাংলাদেশ। কিন্তু সেটি নাকচ করে দেন আম্পায়ার। বাংলাদেশ তখন রিভিউ নেয়।

বল ট্র্যাকিংয়ে দেখা যায়, অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢুকলেও বলটির ৫০ শতাংশের বেশির ভাগ স্টাম্পে গিয়ে লাগত। ফলে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। মাত্র ৫ রানেই সাজঘরে ফেরেন রামদিন। উইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৫৮ রান।ব্রাথওয়েট মনে করেন, রামদিনের উইকেটটি ম্যাচের ফলে অনেক বড় ভূমিকা রেখেছে। আর এই আউট নিয়েই প্রশ্ন আছে ব্রাথওয়েটের। তার চোখে, রামদিনের আউটটি প্রশ্নবিদ্ধ।

ম্যাচ শেষ ব্রাথওয়েট বলেন, ‌‘জানি না এ কথা বললে আবার পরে আমার কোনো সমস্যা হবে কি না! তবুও বলব, রামদিনের ডিআরএসের ফলাফলটি প্রশ্নবিদ্ধ ছিল। রামদিন আমাদের ইনিংসের মূল ভারসাম্য ছিল। অবশ্য এমন ঘটনা ঘটতেই পারে।’এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৪ বলে ৭৪ রানের দুর্বার এক ইনিংস খেলেছেন তামিম ইকবাল। সঙ্গে অধিনায়ক সাকিব আল হাসানের ঝড়ো গতির ৬০ রানে পাঁচ উইকেটে ১৭১ রান তোলে বাংলাদেশ।

জবাবে ১৫৯ থেমে যায় উইন্ডিজের ইনিংস। ক্যারিবীয়দের ১২ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশ।ক্যারিবীয় ক্রিকেটাররা ফিল্ডিংয়ে আরও বেশি তৎপর হলে বাংলাদেশ এত রান তুলতে পারত না জানিয়ে ব্রাথওয়েট বলেন, ‘টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ঠিকই ছিল। শুরুর দিকে উইকেট তুলে নিয়ে ওদের চাপে ফেলেও দিয়েছিলাম আমরা। কিন্তু ফিল্ডিংয়ে আমাদের গা-ছাড়া ভাব ছিল। সেখানেই আমরা ম্যাচটা হেরেছি। রানটা কম হলে হয়তো আমরা সেটা তাড়া করতে পারতাম। এখানেই গা-ছাড়া ফিল্ডিং আমাদের ভুগিয়েছে। এখানে আমাদের আরও উন্নতি করতে হবে।’শেষ ম্যাচে দল ঘুরে দাঁড়াবে জানিয়ে ব্রাথওয়েট আরও বলেন, ‘আমাদের ফিরে আসার বিষয়ে আমি পূর্ণ আত্মবিশ্বাসী। কখনো কখনো আপনার খারাপ দিন যাবেই। প্রথম ম্যাচে আমরা যেভাবে খেলেছি, তা খেলতে পারল সিরিজ আমাদের হবে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর