,

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলা

news-image

শনিবার রাতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদারের বাড়িতে বিদায়ী নৈশভোজে অংশ নিয়েছিলেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। বাসা থেকেই বের হতেই তার গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এত তার নিরাপত্তারক্ষীদের দুটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। এই ঘটনা গুরুত্বের সাথে উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।

রাশিয়ান গণমাধ্যম স্পুটনিক বলছে, শনিবার রাতে একদল দৃর্বৃত্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটের গাড়িবহরে হামলা চালায়। হামলাকারীরা গাড়িবহরকে তাড়া করে এবং ইট-পাটকেল ছুঁড়ে মারে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি শিরোনাম করেছে, ‘বাংলাদেশে সংঘাত: বিক্ষোভ চলাকালে মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে সশস্ত্র ব্যক্তির হামলা।’ বিবিসি জানিয়েছে রাষ্ট্রদূত আর তার রক্ষীরা নিরাপদেই চলে যেতে সক্ষম হন। তবে দুটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তারা বলেছে নিরাপদ সড়কের দাবীতে স্কুল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন চলাকালেই এই ঘটনা ঘটলো। তারা কিশোর শিক্ষার্থীদের উপর পুলিশের টিয়ার শেল ছোঁড়ার ঘটনার কথাও সবিস্তারে বর্ণনা করেছে।

ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি শিরোনাম করেছে, ‘বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলা।’ টেলিভিশনটি জানায় এই ঘটনায় বার্নিকাট আহত হননি। কিন্তু তার গাড়ি চালক আহত হয়েছেন। তবে গাড়ি চালক কি পরিমাণ আহত হয়েছেন তা জানায়নি এনডিটিভি।

তুরষ্কের সরকার সমর্থক দৈনিক ডেইলি সাবাহ শিরোনাম করেছে, ‘বাংলাদেশে বিক্ষোভের সহিংশ রূপ ধারণ, মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে হামলা।’ পত্রিকাটি লিখেছে বিক্ষোভ সহিংস রূপ ধারণ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিক্ষোভরত ছাত্রদের বাড়ি ফিরে যাবার আহ্বান জানিয়েছেন।’

ভারতীয় গণমাধ্যম ইয়ন নিউজ লিখেছে, ‘বাংলাদেশ: ঢাকায় মার্কিন দূতের গাড়ি বহরে হামলা।’ সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে।

এনবিসি নিউজ শিরোনাম করেছে, ‘বাংলাদেশে চলমান বিক্ষোভের অষ্টম দিনে মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি বহরে হামলা।’ সংবাদ মাধ্যমটি ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বরাত দিয়ে জানিয়েছে, বার্নিকাট, তার চালক এবং নিরাপত্তা দলের সকলেই সুস্থ আছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর